১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৯৪ বোতল উইনকোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার খারহাট এলাকায় অভিযান চালিয়ে ৫৯৪ বোতল ফেন্সিডিল সদৃশ উইনকোরেক্সসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্প।

র‍্যাব জানায়, সোমবার (২০ জুলাই-২০২৬) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার খারহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫৯৪ বোতল উইনকোরেক্সসহ খারহাট গ্রামের বাসিন্দা মো. দাউদ আলীর ছেলে মো. হোসেন আলী (৩৮)কে গ্রেপ্তার করা হয়।

অভিযান শেষে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মাদকসহ তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদক ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৯৪ বোতল উইনকোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট: ১২:৪৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬