১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মণিরামপুরে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই-২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মণিরামপুর থানার উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মণিরামপুর থানার এসআই মিলন হোসেন সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পরিচালিত অভিযানে মো. সজল হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক সজল হোসেনের হেফাজত তল্লাশি করে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার সজল হোসেন যশোর সদর (কোতোয়ালী) থানার রমনগর এলাকার বজলুর রহমানের ছেলে।

মণিরামপুর থানা পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

মণিরামপুরে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট: ১১:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬