যশোরে ডিবির অভিযানে ৩০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ আটক-১
- আপডেট: ১০:১৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ বোতল ভারতীয় অবৈধ কোডিন ফসফেটযুক্ত এসকাফ (ESKUF) কফ সিরাপসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই-২০২৬) রাত ৯টা ১০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি দল কোতোয়ালি থানার ফতেপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে যশোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনের পাকা সড়কে মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করে।
এ সময় আল-আরাফাহ এক্সপ্রেস লিমিটেডের একটি বাসে তল্লাশি চালিয়ে মো. গোলাম মোস্তফা (৫০) নামে এক ব্যক্তির কাছ থেকে ৩০ বোতল ভারতীয় অবৈধ কোডিন ফসফেটযুক্ত এসকাফ (ESKUF) কফ সিরাপ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
আটক গোলাম মোস্তফা চৌগাছা থানার কুষ্টিয়া রামভদ্রপুর গ্রামের মৃত আদিল উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, জব্দ করা ৩০ বোতল এসকাফ কফ সিরাপ অবৈধ মাদকদ্রব্য হিসেবে গণ্য। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার (১৬ জুলাই) আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।





















