১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

যশোরে অনলাইন জুয়ার দুইজন এজেন্ট আটক, মোবাইল ও মোটরসাইকেল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / ১৮

নিজস্ব প্রতিবেদক: যশোরে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে অভিযুক্ত দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই-২০২৬) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোরের এসআই মো. জয়নুল আবেদীনের নেতৃত্বে একটি চৌকস দল যশোর সদর (কোতোয়ালী) থানার আরবপুর ইউনিয়নের ধর্মতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই এলাকায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশ সরকার কর্তৃক অবৈধ ঘোষিত বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়ার সাইটের এজেন্ট হিসেবে দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অর্থনৈতিক লেনদেন ও ই-ট্রানজেকশনের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিল।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডিবির উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে মো. ইমদাদুল হক জিসান (২৪) ও মো. তৌহিদুজ্জামান রাসেল (২৪)-কে আটক করা হয়।

আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে জব্দ করা মোবাইল ফোনগুলো পরীক্ষা করে বিভিন্ন অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার তথ্য-প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনও অবৈধ অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে ডিবি।

আটক ইমদাদুল হক জিসান শার্শা থানার গোকর্ণ গ্রামের হাফিজুর রহমানের ছেলে এবং তৌহিদুজ্জামান রাসেল একই থানার ট্যাংরালী গ্রামের শরিফুলের ছেলে।

অভিযানে উদ্ধার করা হয়েছে তিনটি মোবাইল ফোন এবং একটি সুজুকি মোটরসাইকেল।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

যশোরে অনলাইন জুয়ার দুইজন এজেন্ট আটক, মোবাইল ও মোটরসাইকেল জব্দ

আপডেট: ১০:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬