১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

গণরায় বাস্তবায়নের দাবিতে শার্শায় ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদক: গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার দাবিতে যশোরের শার্শায় গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। এ সময় জোটের নেতারা জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে গণরায় বাস্তবায়নের দাবি জানান।

শনিবার (৪ জুলাই-২০২৬) বিকেল ৫টায় শার্শা উপজেলার নাভারণ বাজারের সেবা ক্লিনিক চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। মিছিলটি নাভারণ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাভারণ-সাতক্ষীরা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

শার্শা উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণভোটের মাধ্যমে প্রকাশিত জনগণের রায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে হবে। তিনি দেশের স্বার্থে জনমতের প্রতি সম্মান জানিয়ে দ্রুত গণরায় বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. ফিরোজ আল মাহমুদ, উপজেলা প্রচার সেক্রেটারি মকবুল হুসাইন, সহকারী অধ্যাপক ইনামুল হক, মাওলানা আহমাদ আলী, নজরুল ইসলাম, আমিরুল ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে নেতারা দাবি করেন, জনগণের অধিকার, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতেও এ দাবিতে গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

গণরায় বাস্তবায়নের দাবিতে শার্শায় ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ

আপডেট: ১১:১৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬