১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও কসমেটিক্স জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৪ জুলাই-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বেনাপোল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, অভিযানে ২৬টি ভারতীয় শাড়ি ও ৬৪৫টি কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯১ হাজার ২৫০ টাকা।

আটক করা চোরাচালানের মালামাল প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে।

সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও কসমেটিক্স জব্দ

আপডেট: ১১:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬