১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

শ্যামনগরে র‍্যাবের অভিযানে ১,৮৮১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ১ হাজার ৮৮১ বোতল ফেন্সিডিল, ভারতীয় ঔষধ ও বিপুল পরিমাণ ভারতীয় পাতা বিড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্প।

শনিবার (৪ জুলাই-২০২৬) সকাল ৬টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার মথুরাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানে ৭১২ বোতল উইনসেরেক্স, ৯৪১ বোতল এসকাফ এবং ২২৮ বোতল ফেনাড্রিল সাদৃশ ফেন্সিডিলসহ মোট ১ হাজার ৮৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় ১ হাজার ৪৮০ পাতা ভারতীয় ঔষধ এবং ৯৬ হাজার পিস ভারতীয় পাতা বিড়িও জব্দ করা হয়।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তি হলেন শ্যামনগর থানার মথুরাপুর গ্রামের আমজাদ শেখের ছেলে আব্দুল মজিদ শেখ (৩৬)। জব্দকৃত মাদক, ভারতীয় ঔষধ ও পাতা বিড়ি উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত আলামতসহ তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, “অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল থেকে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।”

Please Share This Post in Your Social Media

শ্যামনগরে র‍্যাবের অভিযানে ১,৮৮১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট: ১০:৪৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬