১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

নাভারণে পুলিশের অভিযানে ইয়াবা-সহ মাদক কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৪৫:২০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইবলুম কাইয়ুম ওরফে বনি (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (০৪ জুলাই-২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে থানার নাভারণ কাজীরবেড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বনি শার্শা থানার কাজীরবেড় গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নাভারণ কাজীরবেড় এলাকায় কতিপয় মাদক কারবারি মাদক বেচাকেনা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি চৌকস টিম সেখানে অভিযান চালায়।

থানার উপ-পরিদর্শক (এসআই) চিরঞ্জিৎ মন্ডল ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে কাজীরবেড় গ্রামের বনির বাড়ির সামনের পাকা রাস্তার ওপর অবস্থান নেন।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বনিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে জব্দ তালিকা মূলে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

নাভারণে পুলিশের অভিযানে ইয়াবা-সহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ০১:৪৫:২০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬