০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

বেনাপোল-চৌগাছা সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা-এসকাফ সিরাপসহ চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৭ জুন-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) পরিচালিত অভিযানে এসব মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, বেনাপোল সীমান্তের ঘিবা বিওপি এলাকায় অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই দিনে চৌগাছা সীমান্তের হিজলী বিওপিতে অভিযান পরিচালনা করে ভারতীয় ২৫ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ (ESCUF Syrup) জব্দ করা হয়।

এছাড়া বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৫৭টি শাড়ি, ৪টি থ্রি-পিস, ৪ কেজি জিরা, ৮৬ প্যাকেট ফুসকা, সাড়ে ৬ কেজি কিশমিশ, ২ প্যাকেট সনপাপড়ি, ২৪টি খাদ্যসামগ্রী, ২ হাজার ৫২১টি চকলেট এবং ৪৯৪টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৩৬ হাজার ১২০ টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত এসকাফ সিরাপ মামলার আলামত হিসেবে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা বেনাপোল পোর্ট থানায় মামলার আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে। অন্যদিকে, জব্দকৃত চোরাচালান পণ্য আইনানুগ প্রক্রিয়ায় বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম দীর্ঘদিন ধরে জোরদার রয়েছে।

এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল-চৌগাছা সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা-এসকাফ সিরাপসহ চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০৭:৫৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬