১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০০:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৬ জুন-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ২০টি ভারতীয় শাড়ি, দুটি থ্রি-পিস, ১৬টি জর্দ্দা, সাত প্যাকেট পান মসলা, ১৭০টি চকলেট এবং ১ হাজার ২৩৯টি ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৫২ হাজার ১০০ টাকা।

আটক করা চোরাচালান পণ্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান পরিচালনার ফলে বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সীমান্ত সুরক্ষা ও রাষ্ট্রীয় অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০৮:০০:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬