১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: মোস্তাফিজ্জোহা সেলিম

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে বেনাপোল ক্রীড়া সংস্থা (বিকেএস)-এর আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম স্থানীয় ফুটবলারদের মাঝে ফুটবল বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (৪ জুন-২০২৬) সকাল ১১টায় বেনাপোলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ফুটবলারদের হাতে ফুটবল তুলে দেন। এ সময় বিকেএসের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রাশেদুর রহমান রাসু, শফিকুল ইসলাম উজ্জ্বল, হারুন খান ও মাহবুবুর রহমান ডলার।

ফুটবল বিতরণকালে মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সুস্থ ও মেধাবী জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে খেলোয়াড়রা এ উদ্যোগকে স্বাগত জানান এবং বেনাপোলের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: মোস্তাফিজ্জোহা সেলিম

আপডেট: ১২:০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬