০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লাখ টাকা আত্মসাৎ চক্রের মূলহোতা আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ১৫

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় র‍্যাবের যৌথ অভিযানে এনজিওর গ্রাহকদের সঞ্চয় ও ক্ষুদ্র ঋণের আট লাখ টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকা একটি প্রতারণা চক্রের মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩ জুন-২০২৬) র‍্যাব-৬ ও র‍্যাব-৮ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. মাহবুবার রহমান (৩৬)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর (ভাডুখালী) গ্রামের মো. আলী মোড়লের ছেলে। তিনি ঝিনাইদহ সদর থানায় দায়ের হওয়া একটি নিয়মিত প্রতারণা মামলার প্রধান এজাহারভুক্ত আসামি।

র‍্যাব সূত্র জানায়, মামলার বাদী ও গ্রেফতারকৃত মাহবুবার রহমানসহ অন্যান্য অভিযুক্তরা ‘ডিএফইডি’ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)-তে কর্মরত ছিলেন।

গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে অভিযুক্তরা প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণের কিস্তির টাকা সংগ্রহের জন্য মাঠে যান। তবে নির্ধারিত সময়ের পরও তারা অফিসে ফিরে না আসায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হয়।

তদন্তে জানা যায়, মাহবুবার রহমান ও তার সহযোগীরা প্রতিষ্ঠানের ৮৮ জন ক্ষুদ্র ঋণগ্রহীতার কাছ থেকে আদায় করা মোট ৮ লাখ ৬২ হাজার ২৬ টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকে তারা বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে গ্রেফতার এড়ানোর চেষ্টা করছিলেন।

র‍্যাব আরও জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারণা চক্রের মূলহোতা মাহবুবার রহমানকে আটক করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন র‍্যাব-৮ এর স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান এবং র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ। এছাড়া সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরাও অভিযানে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লাখ টাকা আত্মসাৎ চক্রের মূলহোতা আটক

আপডেট: ১১:২৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬