০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

যশোরে নার্সারি থেকে ১৬টি গাঁজা গাছ উদ্ধার, আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি নার্সারি থেকে ১৬টি কাঁচা সবুজ গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (১ জুন-২০২৬) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই রকি মণ্ডলের নেতৃত্বে একটি দল যশোর কোতোয়ালী মডেল থানার উত্তর ডহর সিংহা বিলচাচী গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে রফিকুল ইসলামের নার্সারি থেকে ১৬টি কাঁচা সবুজ গাঁজা গাছ উদ্ধার করা হয়।

এ সময় নার্সারিতে থাকা মো. ডাবলু হোসেনকে (৩৫) আটক করা হয়। তিনি উত্তর ডহর সিংহা গ্রামের বাসিন্দা। তার পিতা রফিকুল ইসলাম এবং মাতা শেফালী বেগম।

ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা গাছগুলো মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিসহ আলামত যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরে নার্সারি থেকে ১৬টি গাঁজা গাছ উদ্ধার, আটক-১

আপডেট: ০১:১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬