উলশী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- আপডেট: ১০:৫০:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / ১

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার উলশী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মে-২০২৬) সকাল ১১টায় উলশী ফোরকানিয়া মাদ্রাসা ও মক্তব সংলগ্ন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ৮৫-যশোর (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি ঈদুল আজহার শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে বলেন, ঈদ মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করে। তিনি নতুন প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
উলশী ইউনিয়ন জামায়াতের সভাপতি শের শাহ এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শার্শা উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক হাসান, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উলশী ইউনিয়ন জামায়াতের সভাপতি শের শাহ, ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও উপস্থিত সবার মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।





















