নড়াইলে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী
- আপডেট: ১০:০০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
- / ১

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জাঁকজমকপূর্ণ পরিবেশে সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চু ও যশোর-৪ আসনের সংসদ সদস্য, জামায়াতের জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।
ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সেক্রেটারি তাজ মোহাম্মদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো: আমিনুল ইসলাম, ড. আব্দুস সোবহান, অধ্যক্ষ মো: সাখাওয়াত হোসেন খানসহ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ।





















