১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

শার্শা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫৪ বোতল নিষিদ্ধ ভারতীয় সিরাপসহ আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫৪ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকাফ (ESKUF) সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৪ বোতল সিরাপসহ এক কিশোরকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে ২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ গোগা ও পাঁচভূলাট বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করেন।

বিজিবি সূত্র জানায়, গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ESKUF সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা। পরে উদ্ধার হওয়া মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, পাঁচভূলাট বিওপির সদস্যরা পৃথক অভিযানে ৪ বোতল ESKUF সিরাপসহ ইমন সরদার (১৬) নামে এক কিশোরকে আটক করেন। আটক ইমন যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মৃত হাফিজুল সরদারের ছেলে।

বিজিবি জানিয়েছে, আটক আসামিকে মাদকদ্রব্য মামলার আলামতসহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, বিজিবির চলমান আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার বন্ধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

শার্শা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫৪ বোতল নিষিদ্ধ ভারতীয় সিরাপসহ আটক-১

আপডেট: ১১:১৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬