০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

নড়াইলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করলেন এমপি বাচ্চু

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • /

স্বপন কুমার দাস, ​নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবিক সহায়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মানবিক সহায়তা সুবিধাভোগীদের হাতে তুলে দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুস্তাফিজুর রহমান আলেক।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদুল আজহার আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সরকারের পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। তারা অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

নড়াইলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করলেন এমপি বাচ্চু

আপডেট: ০৪:৫৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬