গ্রামের সংবাদ সম্পাদক ও প্রকাশকের ঈদুল আযহা শুভেচ্ছা
- আপডেট: ১১:২৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ১৩

সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বেনাপোল ও শার্শা উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাপ্তাহিক গ্রামের সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক আব্দুল মুননাফ।
ঈদ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি জানান, ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য আত্মত্যাগ, কুরবানি ও মানবিক মূল্যবোধের শিক্ষা নিয়ে আসে। এই শিক্ষা মানুষকে আত্মশুদ্ধি, পরোপকার এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে। তিনি আরও বলেন, ঈদের প্রকৃত তাৎপর্য হলো পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা।
তিনি বেনাপোল ও শার্শা উপজেলার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের জীবনে ছড়িয়ে পড়ে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি আরও জোরদার করা জরুরি। ঈদুল আযহার শিক্ষা ধারণ করে সবাইকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।
শেষে তিনি দেশবাসীসহ বেনাপোল, যশোর ও শার্শা উপজেলার মানুষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কল্যাণ কামনা করেন।





















