চৌগাছায় পুলিশের অভিযানে ৪১ বোতল উইনসেরেক্স সিরাপসহ আটক-১
- আপডেট: ০৩:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা থানায় পুলিশের বিশেষ অভিযানে ৪১ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য উইনসেরেক্স কফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত প্রায় ১টা ৪৫ মিনিটে চৌগাছা থানা পুলিশ এর এসআই মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে থানার ইন্দ্রপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় ইন্দ্রপুর গ্রামের একটি ইটের সলিং রাস্তার ওপর থেকে মোঃ শাহিন আলম (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ৪১ বোতল Wincerex Cough Syrup এবং মাদক বিক্রির নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত শাহিন আলম ইন্দ্রপুর গ্রামের নবীছদ্দীনের ছেলে।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ করে আসামির বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।





















