০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিস ইয়াবাসহ আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৪৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৪০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (২৪ মে-২০২৬) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই বাবলা দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

ডিবি সূত্রে জানা যায়, বেনাপোল পোর্ট থানার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর কলেজগামী সড়কের মেসার্স জামান টিম্বার মার্টের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়।

এসময় মো. তোতা মিয়া (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক তোতা মিয়া বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মৃত অহেদ আলীর ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় আইনগত ব্যবস্থা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিস ইয়াবাসহ আটক-১

আপডেট: ০৩:৪৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬