০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

বেনাপোলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক পুত্র গুরুতর আহত, ঢাকায় রেফার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৫৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিশাল (১৯) নামে এক যুবক মারাত্মকভাবে আহত হয়েছেন। আহত বিশাল স্থানীয় সাংবাদিক মো. সাইদুল ইসলামের ছেলে।

​শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে বেনাপোল স্থলবন্দর এলাকার ১নং গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বিশাল মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বেনাপোল স্থলবন্দরের ১নং গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন।

আহত বিশালের বাবা সাংবাদিক সাইদুল ইসলাম ছেলের জীবন রক্ষার্থে ও দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে সকলের নিকট খাস দোয়া প্রার্থনা করেছেন।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক পুত্র গুরুতর আহত, ঢাকায় রেফার

আপডেট: ০১:৫৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬