এবার ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
- আপডেট: ১১:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ৬

নিজস্ব প্রতিবেদকঃ এবার টাঙ্গাইলের দেলদুয়ারে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মিন্টু মিয়া (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় শিশুর বাবা বাদি হয়ে শুক্রবার (২২ মে) রাতে থানায় মামলা দায়ের করেছেন। শনিবার (২৩ মে) ওই শিশুর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পলাতক রয়েছে। অভিযুক্ত মিন্টু মিয়া দেলদুয়ার উপজেলার ডুবাইল বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা।
শিশুটির পিতা জানায়, তাদের বাড়ি পাবনা জেলায়। দেলদুয়ার উপজেলার ডুবাইলে অবস্থিত নাসির গ্লাস ইন্ডাষ্টিতে ট্রাক চালক হিসেবে চাকরি করেন। ডুবাইল ওভার ব্রীজ এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। বাসার পাশেই মিন্টু মিয়ার মনোহারী দোকান। মঙ্গলবার বিকেলে শিশুটি দোকানে চকলেট কিনতে যায়। এসময় মিন্টু প্রলোভন দেখিয়ে তাকে দোকানের ভেতর নিয়ে যায়। পরে শিশুটির উপর পাশবিক যৌন নির্যাতন চালায়। বাসায় ফিরতে দেরি হওয়ায় তার মা খুঁজতে দোকানে আসেন। এসে দেখেন শিশুটি বিবস্ত্র অবস্থায় রয়েছে এবং কান্নাকাটি করছে। পরে মিন্টু দোকান বন্ধ করে পালিয়ে যায়।
এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সাদিকুর রহমান বলেন, “শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ও শনিবার দুই দফায় ডাক্তারী পরীক্ষা করা হয়েছে। সোয়াব পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।“
এ প্রসেঙ্গ দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, “শিশুটির বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। ওই শিশুর ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। আসামী পলাতক রয়েছে। আসামীক গ্রেপ্তারের চেষ্টা চলছে।“





















