০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ীসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে-২০২৬) বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় ১৩০টি শাড়ি, ৪টি থ্রি-পিস, ৩.৫ কেজি জিরা, ১১৪ প্যাকেট ফুসকা, ১০ কেজি আমসত্ত্ব, ৪ প্যাকেট কিশমিশ, ১৮ প্যাকেট সন পাপড়ি, ৮৪টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ১ হাজার ৩৭টি চকলেট এবং ২ হাজার ৫০৩টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।

আটককৃত এসব চোরাচালান পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য মূল্য নির্ধারণ করা হয়েছে ২২ লাখ ৭০ হাজার ৭৭০ টাকা।

পরে জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ীসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০৭:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬