১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

খাজুরায় ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ আটক-২

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / ২৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়া থানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২২ মে-২০২৬) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে বাঘারপাড়া থানার খাজুরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে খাজুরা বাজারের সরকারি খাদ্য গুদামের উত্তর পাশে শরিফুল ইসলামের দুইতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে জহিরুল হক তুহিন (৩০) ও মো. রাহুল বিশ্বাস (২০) নামে দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— যশোর সদর থানার মনোহরপুর (ইছালী) এলাকার ইসরাইল বিশ্বাসের ছেলে জহিরুল হক তুহিন এবং বাঘারপাড়া থানার খাজুরা বাজার এলাকার পান্নু বিশ্বাসের ছেলে মো. রাহুল বিশ্বাস।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের তল্লাশি করে তুহিনের প্যান্টের ডান পকেট থেকে দুইটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকে রাখা ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া রাহুলের প্যান্টের বাম পকেট থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৬০০ পিস।

ডিবি পুলিশের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং উদ্ধার হওয়া ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল।

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

খাজুরায় ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ আটক-২

আপডেট: ০৪:১৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬