০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি, আ.লীগ-অঙ্গসংগঠনের ২৩ নেতাকর্মী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / ১৫

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অংগসংগঠনের২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক।

তিনি বলেন, শুক্রবার ধানমন্ডি-৩২ এবং আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ২৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে উপজেলা যুবলীগের সভাপতিসহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ নেতাকর্মী রয়েছেন।

এডিসি জিসানুল হক আরও বলেন, তারা ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে এলাকায় টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বড় ধরনের মিছিলের চেষ্টা করছিলেন। তাদের শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ কর্মসূচির পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি, আ.লীগ-অঙ্গসংগঠনের ২৩ নেতাকর্মী আটক

আপডেট: ০৮:৩৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬