০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

খাগড়াছড়িতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য সংরক্ষণ দিবস উদযাপন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / ১১

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি॥
“বন্যপ্রাণী ও বন, সবাই মিলে সংরক্ষণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য সংরক্ষণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, সচেতনতামূলক আলোচনা সভা ও স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (২২ মে) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার নুনছড়ি মাতাই পুখিরি এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এবং বায়োডাইভারসিটি ইকোসিস্টেমস রেস্টুরেশন ফর কমিউনিটি রেজিলিয়েন্স (বিইআরসিআর) ইন সিএইচটি এর উদ্যোগে ইকোসিস্টেমস রেস্টুরেশন অ্যান্ড রেজিলিয়েন্স ডেভেলপমেন্ট (ERRD-CHT) ও ইউএনডিপির সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রা মাতাই পুখিরি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জীববৈচিত্র্য সংরক্ষণ, বন ও বন্যপ্রাণী রক্ষায় স্থানীয় জনগণের ভূমিকা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, পার্বত্যাঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য শুধু এ অঞ্চলের নয়, সমগ্র দেশের পরিবেশ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বন ধ্বংস, পাহাড় কাটা ও বন্যপ্রাণী নিধন রোধে সবাইকে সচেতন হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন নুনছড়ি মৌজার হেডম্যান ক্ষেত্র মোহন রোয়াজা,করলিয়া প্রকল্পের জেলা কর্মকর্তা নবলেশ্বর ত্রিপুরা লায়ন, বায়োডাইভারসিটি এনভায়রনমেন্ট প্রকল্পের ডিস্ট্রিক্ট অফিসার সুকেতন চাকমা, প্রধান শিক্ষক রাজেন্দ্র রোয়াজা, বায়োডাইভারসিটি এন্ড এনভায়রনমেন্ট প্রকল্পের সিবিও জ্ঞানদর্শী চাকমা, বায়োডাইভারসিটি এন্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিচমটেটর নকুল ত্রিপুরা, ইউসিআরএফ প্রতিনিধি তনয়া চাকমাসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা।

এছাড়াও বায়োডাইভারসিটি প্রকল্পের দেবতাপুকুর সাইটের দেবতাপুকুর, যৌথখামার ও নুনছড়ি থলিপাড়া এলাকার কমিটির সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। স্থানীয় জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং বন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে স্থানীয় জনগণকে আরও সম্পৃক্ত করতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য সংরক্ষণ দিবস উদযাপন

আপডেট: ০৬:৫৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬