০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

শার্শায় ফেলে যাওয়া বাজারের ব্যাগ থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানার ডিহি ইউনিয়নের ফুলসর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত বাজারের ব্যাগ থেকে ১৫ বোতল মাদকদ্রব্য এসকাফ সিরাপ উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই মোঃ শরিফুল ইসলাম ও এএসআই মোঃ আবুল কাশেম সঙ্গীয় ফোর্সসহ এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় ডিহি ইউনিয়নের ফুলসর গ্রামের মোঃ রহিম আলী (৫৫)-এর বাড়ির সামনে ফুলসর-শালকাকোনা সড়কে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।

পরে ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে ১৫ বোতল মাদকদ্রব্য এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ব্যক্তি ব্যাগটি ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে থানায় নেওয়া হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, পলাতক আসামিকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

শার্শায় ফেলে যাওয়া বাজারের ব্যাগ থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ

আপডেট: ১০:০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬