১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও কসমেটিক্সসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২১ মে-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বিশেষ টহলদল অভিযান চালিয়ে ভারতীয় ৪৫টি শাড়ি, ৩ প্যাকেট সন পাপড়ী, ২ প্যাকেট জর্দ্দা এবং ১৭৪টি বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী আটক করে।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৫ হাজার ৩০০ টাকা।

আটককৃত চোরাচালান পণ্য পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান পরিচালনার ফলে বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচাররোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও কসমেটিক্সসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ১১:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬