১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

খাগড়াছড়িতে আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস পালিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • /

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি॥
খাগড়াছড়িতে আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আয়োজনে এবং সিআইপিআরবি ও ইউএনএফপিএ বাংলাদেশের সহযোগিতায় বৃহস্পতিবার (২১ মে) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, প্রসবকালীন ফিস্টুলা একটি প্রতিরোধযোগ্য স্বাস্থ্য সমস্যা। সময়মতো নিরাপদ মাতৃত্বসেবা, দক্ষ স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধান এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই জটিলতা প্রতিরোধ করা সম্ভব। নারীর স্বাস্থ্য সুরক্ষায় পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে হাসপাতাল প্রাঙ্গণে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, নার্স, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি ও হাসপাতালের কর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. জয়া চাকমা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আব্দুল্লাহ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা, সিভিল সার্জন কার্যালয়ের এসআরএইচআর কো-অর্ডিনেটর ডা. শ্রাবস্তী চাকমা, গ্রীণ হিলের জেলা সমন্বয়ক রুপান্ত চাকমা এবং ইউএনএফপিএ ফিস্টুলা প্রকল্পের জেলা সমন্বয়ক মো. মুস্তাফিজুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা আরও বলেন, প্রসবকালীন ফিস্টুলা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত শনাক্তকরণ এবং চিকিৎসাসেবা সহজলভ্য করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ একযোগে কাজ করছে। নারীর মর্যাদা ও সুস্বাস্থ্য রক্ষায় এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত দেন তারা।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস পালিত

আপডেট: ০৭:৩৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬