০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

নড়াইলে কলেজছাত্রী পূর্বা সোম ছুরিকাহত, এলাকায় চাঞ্চল্য

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • /

নড়াইলের একটি নামযজ্ঞ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ছুরিকাহত হয়েছেন নড়াইল ভিক্টোরিয়া কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী পূর্বা সোম।

জানা গেছে, গতকাল রাত আনুমানিক ১১:৪৫ মিনিটে পঙ্কবিলা সার্বজনীন পূজা মণ্ডপের মেলায় পান কিনতে গেলে অজ্ঞাত দুর্বৃত্তরা পিছন দিক থেকে তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও পূর্বা সোমের উপর হামলার ঘটনা ঘটেছিল। তবে ঘটনার প্রকৃত কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

নড়াইলে কলেজছাত্রী পূর্বা সোম ছুরিকাহত, এলাকায় চাঞ্চল্য

আপডেট: ০৮:৩৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬