শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
- আপডেট: ০৬:৫৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১৩

নড়াইল প্রতিনিধি : শরীয়তপুর জেলার সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসকের উপর বর্বরোচিত হামলা ও মারধরের বিরুদ্ধে সারা দেশের ন্যায় নড়াইলেও মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) নড়াইল শাখা।
১৮ মে সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের মেইন ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন বিপিএইচসিডিএ,’র নড়াইল শাখার সভাপতি বিদুৎ কুমার সার্নাল, সাধারণ সম্পাদক এস এম সাজ্জাদ রহমান, কালিয়া উপজেলা শাখার সভাপতি ডি মোতালেব সহ একাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও কর্মচারীবৃন্দ।
মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শরীয়তপুরে একজন চিকিৎসকের উপরে এমন বর্বরোচিত হামলা ও মারধর দেশের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানাচ্ছি।





















