০২:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

বিসিবির নির্বাচিত কাউন্সিলর শান্তনু ইসলাম সুমিত-কে বেনাপোল ক্রীড়া সংস্থা’র শুভেচ্ছা ও অভিনন্দন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র এবং দক্ষিণাঞ্চলের জনপ্রিয় দৈনিক ‘লোকসমাজ’-এর প্রকাশক শান্তনু ইসলাম সুমিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বেনাপোল ক্রীড়া সংস্থা (বিকেএস)।

রোববার (১৭ মে-২০২৬) প্রকাশিত বিসিবির কাউন্সিলর তালিকা থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

শান্তনু ইসলাম সুমিত কাউন্সিলর নির্বাচিত হওয়ার খবরে যশোরের ক্রীড়াঙ্গণে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। জেলার ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড়, ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, দীর্ঘদিন পর যশোর থেকে নিয়মতান্ত্রিক, স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে একজন প্রতিনিধি বিসিবির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

ক্রীড়া সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে বলেন, দেশের ক্রিকেটের উন্নয়নের পাশাপাশি যশোরের ক্রিকেট ও অন্যান্য খেলাধুলার বিকাশেও শান্তনু ইসলাম সুমিত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবেন।

এদিকে, বেনাপোল ক্রীড়া সংস্থা (বিকেএস)-এর আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম এবং সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু এক যৌথ শুভেচ্ছা বার্তায় শান্তনু ইসলাম সুমিতকে অভিনন্দন জানান। তারা বলেন, যশোরের ক্রীড়াঙ্গণের জন্য এটি একটি গৌরবের বিষয়। তার নেতৃত্ব, দক্ষতা ও ক্রীড়াবান্ধব দৃষ্টিভঙ্গি যশোরের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বেনাপোল ক্রীড়া সংস্থা (বিকেএস)-এর আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন,“যশোর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হিসেবে শান্তনু ইসলাম সুমিত নির্বাচিত হওয়ায় আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তিনি একজন ক্রীড়ানুরাগী, সংগঠক ও দূরদর্শী ব্যক্তিত্ব। তার মতো যোগ্য প্রতিনিধি বিসিবিতে অন্তর্ভুক্ত হওয়ায় যশোরের ক্রীড়াঙ্গণ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করবে বলে আমি বিশ্বাস করি।

বেনাপোল ক্রীড়া সংস্থা (বিকেএস)-এর সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু বলেন,“শান্তনু ইসলাম সুমিতের বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়া যশোরবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। ক্রীড়াঙ্গণের প্রতি তার আন্তরিকতা ও ইতিবাচক মনোভাব দীর্ঘদিনের। আমরা বিশ্বাস করি, তিনি জাতীয় পর্যায়ে যশোরের ক্রীড়ার উন্নয়ন ও তরুণ খেলোয়াড়দের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।”

এদিকে, বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়ায় শান্তনু ইসলাম সুমিতকে অভিনন্দন জানিয়েছেন, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, পৌর কৃষক দলের সভাপতি জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরীফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাইমিনুল সাগর, পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

বিসিবির নির্বাচিত কাউন্সিলর শান্তনু ইসলাম সুমিত-কে বেনাপোল ক্রীড়া সংস্থা’র শুভেচ্ছা ও অভিনন্দন

আপডেট: ০২:২২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬