০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় সিরাপ আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৩২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মাদক সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৮ মে) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, অভিযানে ২৫ বোতল ভারতীয় ESKUF সিরাপ এবং ২৯ বোতল উইনিক্স সিরাপ আটক করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২১ হাজার ৬০০ টাকা।

আটককৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় মামলার আলামত হিসেবে হস্তান্তর করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, বিজিবির চলমান আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় সিরাপ আটক

আপডেট: ০১:৩২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬