০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

যশোর থেকে বিসিবির কাউন্সিলর নির্বাচিত হলেন শান্তনু ইসলাম সুমিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র এবং দক্ষিণাঞ্চলের জনপ্রিয় দৈনিক ‘লোকসমাজ’-এর প্রকাশক শান্তনু ইসলাম সুমিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

রোববার (১৭ মে-২০২৬) প্রকাশিত বিসিবির কাউন্সিলর তালিকা থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তার কাউন্সিলর নির্বাচিত হওয়ার খবরে যশোরের ক্রীড়াঙ্গণে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। জেলার ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, দীর্ঘদিন পর যশোর থেকে নিয়মতান্ত্রিক, স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে একজন প্রতিনিধি বিসিবির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

ক্রীড়া সংগঠকরা আশা প্রকাশ করে বলেন, দেশের ক্রিকেটের উন্নয়নের পাশাপাশি যশোরের ক্রিকেট ও অন্যান্য খেলাধুলার বিকাশেও শান্তনু ইসলাম সুমিত কার্যকর ভূমিকা রাখবেন।

যশোরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ বলেন, “শান্তনু ইসলাম সুমিতের মতো একজন দক্ষ সংগঠক বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত। অতীতে যশোর থেকে যারা কাউন্সিলর হয়েছিলেন, তারা জেলার ক্রীড়াঙ্গণের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেননি। এবার আমরা আশাবাদী, যশোরের দীর্ঘদিনের অবহেলা দূর হবে এবং ক্রীড়াঙ্গণে ইতিবাচক পরিবর্তন আসবে।”

তিনি আরও বলেন, “সুমিত একজন নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তি। তার নেতৃত্বে যশোরের ক্রিকেটসহ সামগ্রিক ক্রীড়াঙ্গণ এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।”

জেলা ক্রিকেট দলের আরেক সাবেক অধিনায়ক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু বলেন, “বিগত সময়ে যশোর থেকে যারা বিসিবির কাউন্সিলর হয়েছেন, তাদের অনেকেই জেলার ক্রীড়াঙ্গণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। কিন্তু শান্তনু ইসলাম সুমিত একজন সাবেক খেলোয়াড় ও দক্ষ সংগঠক। তার নির্বাচনের ফলে যশোরের ক্রীড়াঙ্গণ পরিকল্পিত ও সুশৃঙ্খল ধারায় এগিয়ে যাবে বলে আমরা মনে করি।”

জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি এ জেড এম সালেক বলেন, “আগে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকেই কাউন্সিলর হয়েছেন। কিন্তু এবার নিয়মনীতি ও স্বচ্ছতার ভিত্তিতে শান্তনু ইসলাম সুমিত নির্বাচিত হয়েছেন। তিনি শুধু ব্যক্তি হিসেবে নন, যশোরের ক্রীড়া সংগঠকদের প্রতিনিধি হিসেবেই বিসিবির কাউন্সিলর হয়েছেন।”

এদিকে, বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়ায় শান্তনু ইসলাম সুমিতকে অভিনন্দন জানিয়েছেন দৈনিক ‘লোকসমাজ’-এর ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, বার্তা সম্পাদক শিকদার খালিদসহ লোকসমাজ পরিবারের সদস্যরা।

এ ছাড়া যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, গ্রামের সংবাদ পত্রিকার পরিবারের পক্ষ থেকে সম্পাদক মোঃ আব্দুল মুননাফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

যশোর থেকে বিসিবির কাউন্সিলর নির্বাচিত হলেন শান্তনু ইসলাম সুমিত

আপডেট: ০১:২০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬