১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

শার্শায় পুলিশের অভিযানে ২৫ বোতল এসকাফ সিরাপসহ আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESKUF) কফ সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার ডিহি ইউনিয়নের পাকশিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শার্শা থানার এসআই শেখ আল আমিন। এ সময় পিএসআই মো. আনিসুর রহমান বিপ্লব, এএসআই হযরত আলী ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, পাকশিয়া গ্রামের বাসিন্দা মো. ফুলছদ্দিন খাঁর বাড়িতে অভিযান চালিয়ে তার বসতবাড়ির উঠানের পূর্ব পাশে গোয়ালঘরের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ২৫ বোতল অবৈধ এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।

আটক মো. ফুলছদ্দিন খাঁ (৫০) পাকশিয়া (খালপাড়া) এলাকার মৃত সুলতান খাঁর ছেলে।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

শার্শায় পুলিশের অভিযানে ২৫ বোতল এসকাফ সিরাপসহ আটক-১

আপডেট: ১০:১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬