০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:১৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত (১৪ মে ২০২৬) থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

শার্শা থানা পুলিশের এসআই শেখ আল আমিন, এএসআই মোঃ রমজান আলী, এএসআই মোঃ রওশন আলী, এএসআই মোঃ হযরত আলীসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে থানার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— বেড়ী নারায়ণপুর গ্রামের মোঃ সোহরাব হোসেন, চটকাপোতা গ্রামের মোঃ আসাদুজ্জামান, ধলদাহ গ্রামের মোঃ হাশেম আলী (৪০), কন্যাদহ গ্রামের মোঃ মফিজুর রহমান এবং শার্শা থানার পিছনে খাঁপাড়া এলাকার মোঃ রফিকুল ইসলাম।

আটককৃত সকল আসামি যশোরের শার্শা থানার বাসিন্দা।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা ছিল।

আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার (১৫ মে ২০২৬) তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

আপডেট: ০৩:১৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬