সাংবাদিক ফরাজী সাঈদ আহমেদ বুলবুলের স্ত্রী লতিফা পারভীনের মৃত্যু
- আপডেট: ০৩:০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ৫

সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টারঃ
যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরাজী সাঈদ আহমেদ বুলবুল-এর সহধর্মিণী লতিফা পারভীন আর নেই। গতকাল বুধবার (১৪ মে ২০২৬) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে, স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাকে ঢাকার কিডনি ফাউন্ডেশনের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকদের পরামর্শে তাকে ইনস্টিটিউট অব নিউরো সাইন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
লতিফা পারভীনের মৃত্যুতে যশোরের সাংবাদিক সমাজ, সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।





















