০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

বেনাপোলকে সবুজ নগরী গড়তে যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের বৃক্ষরোপণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর পরিবেশবান্ধব দর্শন এবং তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে-২০২৬) বিকেল ৫টার দিকে বেনাপোল পৌরসভার বিভিন্ন আইল্যান্ডে সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় শতাধিক ঝাউ গাছ রোপণ করেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বিশুদ্ধ অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। পাশাপাশি আন্তর্জাতিক স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর এলাকাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও পরিচ্ছন্ন, আধুনিক ও নয়নাভিরাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যও রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর যে লক্ষ্য ঘোষণা করেছেন তারেক রহমান, তা বাস্তবায়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছেন।

বৃক্ষরোপণকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই সবুজ বিপ্লব ও পরিবেশ রক্ষায় গুরুত্ব দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় আমি ব্যক্তিগত অর্থায়নে এ কর্মসূচি গ্রহণ করেছি। বেনাপোল একটি আন্তর্জাতিক স্থলবন্দর হওয়ায় এই শহরকে সুন্দর ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলে আমরা বিএনপির ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে চাই।”

তিনি আরও জানান, শুধু আইল্যান্ড নয়, পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাতেও সবুজায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি সাহাবুদ্দিন আহমেদ, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সর্দার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম মির্জা, সদস্য মফিজুর রহমান বাবু, যুবদল নেতা মাহফুজুল হক সোহাগ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান সনিসহ যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

বেনাপোলকে সবুজ নগরী গড়তে যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের বৃক্ষরোপণ

আপডেট: ১২:৪৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬