নাভারণে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার
- আপডেট: ১১:১৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক পলাতক মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৩ মে-২০২৬) রাত সাড়ে ১১টার দিকে শার্শা থানা পুলিশের এসআই মো. শরিফুল ইসলাম ও এএসআই মো. ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা থানার নাভারণ যাদবপুর (ডকের বাগান) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের পূর্ব পাশে রেলগেট সংলগ্ন আবুল কাশেমের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর একটি কালো রঙের স্কুলব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশ।
পরে ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে ১ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায় অভিযুক্ত মো. আনারুল ইসলাম আনার (৫০)।
পলাতক আনারুল ইসলামের বাড়ি যশোরের ঝিকরগাছা থানার কুন্দিপুর গ্রামে। তার পিতার নাম মৃত কালু খাঁ।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দ করে পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





















