০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

বাংলাদেশ সনাতন পার্টি (BSP) মাগুরা জেলা শাখার উদ্যোগে স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • /

শালিখা (মাগুরা) প্রতিনিধি লক্ষণ কুমার মন্ডল..
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) মাগুরা জেলা শাখার উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়।

বিভিন্ন দাবিতে গতকাল সকালে জেলা প্রশাসক মো: আব্দুলাহ আল মাহমুদ এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ববরার এ স্মারকলিপি পেশ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল কাদের, বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) মাগুরা জেলা শাখার সভাপতি সাংবাদিক পিসি শীল (পরিমল), সহ-সভাপতি নিমাই কুন্ডু, সাধারণ সম্পাদক ডাক্তার কিশোর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সীমান্ত কর্মকার, প্রচার সম্পাদক সাংবাদিক সুবীর কুমার ঘোষ, সাংবাদিক লক্ষণ কুমার মন্ডল, সুজিত অধিকারী, অভিজিৎ বিশ্বাস, সুজিত বিশ্বাস, রুদ্র সরকার প্রমুখ।

স্মারকলিপিতে সারাদেশে ধারাবাহিক সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং দ্রুত সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়। একই সঙ্গে ৮ দফা দাবি বাস্তবায়ন, মিথ্যা মামলায় গ্রেফতার সনাতনী সন্যাসী চিন্ময়সহ সকল নিরপরাধ কারাবন্দীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং তাদের দ্রুত মুক্তির দাবিও উত্থাপন করা হয়।

নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

স্মারকলিপি প্রদান কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

বাংলাদেশ সনাতন পার্টি (BSP) মাগুরা জেলা শাখার উদ্যোগে স্মারকলিপি প্রদান

আপডেট: ০৯:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬