খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে জেলা পুলিশের মতবিনিময়: পারস্পরিক সহযোগিতায় গুরুত্বারোপ
- আপডেট: ০৬:২৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ৮

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। পারস্পরিক সহযোগিতা, তথ্যের সঠিক প্রবাহ এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন করা হয়।
সোমবার (০৪ মে) বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি হয় এবং অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়ে। তিনি সাংবাদিকদের সাথে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শাহাদাৎ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল,খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ মো. কায় কিসলুসহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন চ্যালেঞ্জ ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং পুলিশের সাথে আরও কার্যকর সমন্বয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। উভয় পক্ষই ভবিষ্যতে জনস্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।





















