০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

খাগড়াছড়িতে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য-সেইফটি দিবস পালিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • /

খাগড়াছড়ি প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শাহাদাৎ হোসেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান অনস্বীকার্য। শ্রমিকবান্ধব কর্মপরিবেশ গড়ে তোলাই হবে মে দিবসের প্রকৃত তাৎপর্য।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলও দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করে। জেলা শহরের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ার ঘুরে ভাঙ্গাব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
মহান মে দিবসের এ আয়োজন খাগড়াছড়িতে শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার প্রত্যয়কে আরও সুদৃঢ় করেছে।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য-সেইফটি দিবস পালিত

আপডেট: ০৯:০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬