১১:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জন, গেজেট কাল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / ১৩

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বুধবার এ নির্বাচনের রিটার্নিং অফিসার ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘৪৯ জন প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে, তাদের নাম কমিশনে উপস্থাপন করে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে গেজেট প্রকাশ করা হবে।’

মঈন উদ্দীন বলেন, বেসরকারিভাবে নির্বাচিত এসব সংসদ সদস্যদের নাম, ঠিকানাসহ গেজেট প্রকাশের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন-ইসি সচিবালয়। এরপর শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয়ে গেজেট পাঠানো হবে।

রিটার্নিং অফিসার বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে (প্রত্যাহারের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা) কোনো প্রার্থী প্রত্যাহারের আবেদন করেননি। শূন্য পদের সমান পদে মনোনয়নপত্রও সমান হওয়ায় আইন অনুযায়ী আগামীকাল (বৃহস্পতিবার) গেজেট প্রকাশ করব।’

Please Share This Post in Your Social Media

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জন, গেজেট কাল

আপডেট: ০৯:০৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬