০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

কৃষক বাঁচলে দেশ বাঁচবে—তাই কৃষকদের জন্য সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করা হবে…তারেক রহমান

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • /

যশোর প্রতিনিধি:
যশোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখার উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে ৪ টা থেকে ৬টা পর্যন্ত শহরের ঈদগাহ ময়দানে এ জনসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আয়োজকদের দাবি, সভায় প্রায় লক্ষ লক্ষ নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি ছিল।

এজনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-১ আসনের সংসদ সদস্য মোঃ আজীজুর রহমান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন,
“যশোরসহ সারাদেশের উন্নয়নে বিএনপি সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আমরা যে প্রতিশ্রুতি দিই, তা বাস্তবায়ন করি।”

তিনি উলশী খাল পুনঃখনন ও প্রস্তাবিত মেডিকেল কলেজ প্রকল্পের অগ্রগতি তুলে ধরে বলেন,
“জনগণের কল্যাণে যেসব প্রকল্প প্রয়োজন, আমরা সেগুলো দ্রুত বাস্তবায়ন করছি।”

তিনি আরও জানান, সরকার গঠনের পর ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করা হয়েছে, যা পর্যায়ক্রমে দেশের সকল পরিবারের মধ্যে পৌঁছে দেওয়া হবে। নারীর ক্ষমতায়নে স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

কৃষকদের জন্য কৃষিঋণ মওকুফ, কৃষি কার্ড ও এলপিজি কার্ড চালুর বিষয় উল্লেখ করে তিনি বলেন,
“কৃষক বাঁচলে দেশ বাঁচবে—তাই কৃষকদের জন্য সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করা হবে।”

তিনি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির প্রতিশ্রুতিও দেন। পাশাপাশি আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা জানান এবং খেলাধুলায় নতুন প্রতিভা গড়ে তোলার উদ্যোগের কথা উল্লেখ করেন।

বিশেষ অতিথিদের বক্তব্য পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন,“দেশের জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নে খাল পুনঃখনন কার্যক্রম জোরদার করা হয়েছে। যশোর অঞ্চলে আরও নতুন প্রকল্প গ্রহণ করা হবে।”

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল বলেন, “গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নতুন হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপনে সরকার কাজ করছে।”

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন,“স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।”

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন,“নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও অবকাঠামো উন্নয়ন অব্যাহত রয়েছে।”

যশোর-১ আসনের সংসদ সদস্য মোঃ আজীজুর রহমান বলেন, “যশোরের উন্নয়নে চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে এবং নতুন প্রকল্প গ্রহণ করা হবে।”

জনসভা শেষে শান্তিপূর্ণ পরিবেশে নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পুরো অনুষ্ঠান জুড়ে শৃঙ্খলা বজায় ছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

কৃষক বাঁচলে দেশ বাঁচবে—তাই কৃষকদের জন্য সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করা হবে…তারেক রহমান

আপডেট: ১১:৪১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬