০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মেধা ও স্বচ্ছতায় যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ শুরু

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / ১৭

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকাল ৮টা থেকে যশোর পুলিশ লাইন্সে এ কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)।

নিয়োগ কার্যক্রমের প্রথম দিন শুরু থেকে শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন হয়। সকালেই পুলিশ লাইন্সের প্রধান ফটকের সামনে উপস্থিত প্রার্থীদের প্রাথমিক শারীরিক মাপ সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এ সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

এছাড়া পুরো প্রক্রিয়াজুড়ে তিনি পর্যায়ক্রমে উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন।

দিন শেষে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে ব্রিফিং করেন পুলিশ সুপার। এ সময় দ্বিতীয় দিনের নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।

ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে প্রার্থীর মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। কোনো দালাল বা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ না করার জন্য প্রার্থীদের সতর্ক করেন তিনি।

এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা থেকে আগত প্রতিনিধিরা এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

মেধা ও স্বচ্ছতায় যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ শুরু

আপডেট: ১২:২৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬