মাগুরায় দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি: ঘরের তালা ভেঙে নগদ টাকা লুট
- আপডেট: ০৮:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ১৪

বাবু বিশ্বজিৎ বসু, মাগুরা প্রতিনিধি:
মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের দক্ষিণ শিমুলিয়া গ্রামে দিনে-দুপুরে এক দুঃ/সাহসিক চু/রির ঘ/টনা ঘটে/ছে। সোমবার সকালে অ/জ্ঞাত দুই চো/র অসিম বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়ির তালা ভে/ঙে নগদ টাকা নিয়ে চ/ম্পট দেয়।
ভুক্তভোগী অসিম বিশ্বাস জানান, প্রতিদিনের মতো এদিন সকালেও তিনি ও তার স্ত্রী বাড়ির প্রধান ফটকে তালা লাগিয়ে মাঠে কাজ করতে গিয়েছিলেন। দুপুর ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে চু/রির খবর পেয়ে বাড়িতে ফিরে দেখেন, ঘরের তালা ভা/ঙা এবং আলমারিতে রাখা নগদ টাকা চু/রি হয়ে গেছে।
প্রতিবেশী পিপাশা জানান, সকাল ১১টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি অসিম বিশ্বাসের বাড়ির সামনে এসে থামে। একজন রাস্তায় পাহারায় দাঁড়িয়ে ছিল এবং অন্যজন বাড়ির ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর তারা দ্রুত মোটরসাইকেল নিয়ে এলাকা ত্যাগ করে। তাদের চলে যাওয়ার ধরণ সন্দেহজনক মনে হলে পিপাশা বাড়ির ভেতরে গিয়ে তালা ভা/ঙা অবস্থায় দেখেন এবং তাৎক্ষণিক পরিবারের সদস্য ও প্রতিবেশীদের খবর দেন।
এলাকাবাসীর অভি/যোগ, দক্ষিণ শিমুলিয়া ও আশেপাশের অঞ্চলে ইদানীং চুরি-ডা/কা/তির ঘট/না আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রায় প্রতি রাতেই কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও হতাশা বিরাজ করছে। স্থানীয়দের মতে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে।
এ বিষয়ে কুচিয়ামোড়া ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড মেম্বার জাকির হোসেন বলেন: ”এলাকায় চুরির উপদ্রব বেড়েছে এটা সত্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশের টহল বাড়ানো জরুরি। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও আরও সচেতন ও সজাগ থাকতে হবে।”
ভুক্তভোগী পরিবার এ ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভি/যোগ ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।





















