শিরোনাম:
ঝিকরগাছার কুল্ল্যা গ্রামে মাদকের ছড়াছড়ি
নিউজ ডেস্ক
- আপডেট: ১০:২৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ৫

মোঃ শাওন হোসেন (স্টাফ রিপোর্টার) : যশোরের ঝিকরগাছার হাজিরবাগ ইউনিয়নের কুল্ল্যা গ্রামে সোমবার (২০ এপ্রিল) কুল্যা বাজারের পোলট্রি দোকান থেকে ১২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একদল চৌকস পুলিশ অফিসার।
গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন এসআই শহিদ। অভিযান চলাকালে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী ফরিদ হোসেন (৩২)কে আটক করা হয়।
এলাকাবাসী সুত্রে জানা গেছে সে একজন ইয়াবা ব্যাবসায়ী। দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। এই মাদকের ছোবলে এলাকার যুবসমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। মাদক বিক্রেতা আটক হলেও ধরা ছোয়ার বাইরে রয়েছে রাঘব বোয়াল মাদক ব্যবসায়ীরা।
এ ব্যাপারে জানতে চাইলে এসআই শহিদ জানান আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। থানায় মাদক মামলার প্রস্তুতি চলছে।





















