বাগেরহাটে র্যাবের অভিযানে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট: ১১:৩৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১৮

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ৬টা ১৫ মিনিটে র্যাব-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট থানার কাটাখালী মোড় সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১৩ কেজি গাঁজাসহ মো. ইব্রাহিম হাওলাদার (১৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ইব্রাহিম হাওলাদার খুলনা জেলার খুলনা সদর থানার গগণ বাবু রোড এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অভিযানের সময় তার হেফাজত থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
র্যাব জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





















