০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

যশোর চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৫

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • /

যশোর প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌগাছা পৌরসভার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে—আড় চোখে তাকানো নিয়ে—হুদাপাড়া গ্রামের মফিজুর রহমান মফি (৩৮) ও চাঁদপুর গ্রামের কবির উদ্দিন (৪৬)-এর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন জড়িয়ে পড়লে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আহতরা হলেন মফিজুর রহমান মফি (৩৮), আশাদুল ইসলাম (৪২), হাওয়া বেগম (৩৩), কবির উদ্দিন (৪৬) ও বানা মিয়া (৬০)।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। গুরুতর আহত মফিজুর রহমান মফিকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

যশোর চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৫

আপডেট: ১১:২৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬