০১:২০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

গাংনীতে বিএনপি নেতা মুকুলকে গুলি করে হত্যার চেষ্টা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / ১৩

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মুকুল হোসেনকে (৫৫) গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বত্তরা।

আজ সোমবার ভোরে সাহারবাটি বাঙ্গালপাড়ার কাশেমের মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত মুকুল হোসেন সাহারবাটি গ্রামের মৃত নেক মোহাম্মদ এর ছেলে।

সাহারবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি বাশিরুল আজিজ হাসান বলেন, প্রতিদিনের ন্যায় মুকুল হোসেন হাটাহাটি করার জন্য সোমবার ভোরে বাড়ি থেকে বের হয়ে সাহারবাটি বাঙ্গালপাড়ার কাশেমের মোড় নামক স্থানে পৌঁছালে ওৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বত্তৃরা তাকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি বর্ষণ করে। চার রাউন্ড গুলি তার বুকে, পিঠে ও হাতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

স্থানীয়রা জানান, গুলি শব্দ পেয়ে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে মুকুলকে রক্তাত্ব অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে তিনি গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

গাংনী হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক বলেন, মুকুল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ইতোপূর্বে মুকুল হোসেনের উপর কয়েকবার বোমা হামলার ঘটনা ঘটেছে। এছাড়া মুকুলের নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে কয়েকটি মামলা চলমান রয়েছে।
আধিপত্য বিস্তার অর্থনৈতিক লেনদেন অথবা পূর্ব শত্রুতার জের ধরে তার উপর হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান দিপু জানান, ঘটনা স্থল পরিদর্শন করেছি, তদন্ত চলমান রয়েছে, ঘটনা উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

গাংনীতে বিএনপি নেতা মুকুলকে গুলি করে হত্যার চেষ্টা

আপডেট: ১০:৫৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬